| সম্পাদকীয় | ||
লক্ষ্মীপুর-আলেকজান্ডার-সোনাপুর মহাসড়কের উন্নয়ন |
||
|
||
সেচ প্রকল্পে কৃষকের দুর্ভোগ এক সময়ের আশা জাগানিয়া সেচ প্রকল্প এখন অধিবাসীদের গলার কাঁটা হিসেবে দেখা দিয়েছে। চাঁদপুর সেচ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হাজীমারা রেগুলেটর নানারকম সমস্যা সৃষ্টি করে চলেছে। রেগুলেটরের বাহিরে নদীতে পলি জমে ভরাট হবার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, প্রকল্প এলাকার ৬টি উপজেলায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। প্রকল্পের ভেতরের অধিকাংশ খাল দীর্ঘদিন ধরে খনন না করায় বোরো মৌসুমে সেচ কাজ ব্যাহত হয়, পানির অভাবে মাঠের ধান জ্বলে যায়। প্রকল্পের ভেতরে ৫৭ হাজার হেক্টর ফসলি জমি ও ৫০ লাখ লোকের বসবাস রয়েছে। হাজীমারা রেগুলেটর কার্যকর না থাকায় প্রতিবছর কোন নো কোন ক্ষেত্রে অধিবাসীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। শুকনো মৌসুমে মাঠের ইরি ধান জ্বলে যাচ্ছে; টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় জমির আউশ ধান, শাক-সব্জি, বীজতলা, পানের বরজ তলিয়ে যাচ্ছে; ভেসে যাচ্ছে মৎস্য চাষীদের পুকুরের মাছ। পুনঃপুনঃ ক্ষতির ধাক্কায় উৎপাদক শ্রেণীর অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে পড়ার উপক্রম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপরোক্ত সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ নেবেন বলে আমাদের বিশ্বাস।
|
||
