প্রবাসী সংবাদ

লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চ বিদ্যালয়কে ক্যাম্পাস’র কম্পিউটার প্রদান

ক্যাম্পাস পত্রিকার পক্ষ থেকে লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চ বিদ্যালয়কে সম্প্রতি কম্পিউটার প্রদান করা হয়। গ্রামীণ জনপদের মানসম্পন্ন এ স্কুলে কোন কম্পিউটার না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহারের নিমিত্তে প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন -এর হাতে কম্পিউটার তুলে দেন প্রথিতযশা চার্টার্ড একাউন্টেন্ট, বিসিআইসি’র সাবেক অর্থ-পরিচালক, লক্ষ্মীপুর জেলার সুসন্তান মোহাম্মদ সিরাজ উল্লাহ। ...বিস্তারিত

ফেনীর ব্যক্তিত্ব ড. আহমদ শফি ইস্ট ওয়েস্ট ভার্সিটির ভিসি

ড. আহমদ শফি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান তাঁকে এই পদে নিয়োগ প্রদান করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ড. শফি তাঁর শিক্ষাজীবনে নটর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর অর্জন করে ম্যাট্রিকুলেশন থেকে এমএসসি পর্যন্ত সব পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন...বিস্তারিত

ফেনী পৌর মেয়র নিজাম হাজারী ম্যাব’র চট্টগ্রাম অঞ্চলের সভাপতি নির্বাচিত

ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী মিউনিসিপালিটি এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) -এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি চট্টগ্রাম লেডিস ক্লাবে রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের মহাসচিব শামীম আল রাজী। ...বিস্তারিত

 

ফেনী সমিতি ঢাকা’র নির্বাচন ॥ মোস্তাফিজ-গনি পূর্ণ প্যানেলে বিজয়ী

ফেনী সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০১১ (মেয়াদকাল ২০১২-২০১৪) ২৪ ডিসেম্বর মতিঝিল টিএ্যান্ডটি স্কুল এ্যান্ড কলেজে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত পরিষদ মনোনীত মোস্তাফিজ-গনি আহাম্মদ প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৯টি পদের সবটিতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়। উল্লেখ্য, সভাপতি পদে মোস্তাফিজুর রহমান দুলালসহ ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন...বিস্তারিত

 

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচন ॥ মাসুম সভাপতি, লোটন সম্পাদক পুনঃনির্বাচিত

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইত্তেফাকের স্পোর্টস এডিটর মোতাহের হোসেন মাসুম সভাপতি এবং সমকালের ডেপুটি চিফ রিপোর্টার লোটন একরাম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।

১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বাসস’র বিশেষ প্রতিনিধি আইয়ুব ভূঁইয়া ও আমার দেশের প্রধান চিত্র গ্রাহক মীর আহাম্মেদ মিরু, য্গ্মু সাধারণ সম্পাদক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সেলিম জাহিদ, সাংগঠনিক সম্পাদক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার সোহেল হায়দার চৌধুরী, কোষাধ্যক্ষ নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আমানুর রহমান, দফতর ও প্রচার সম্পাদক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ফয়েজউল্লাহ ভূঁইয়া, বিনোদন সম্পাদক বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার সাইফুর রহমান চৌধুরী এবং নির্বাহী সদস্য কালের কণ্ঠের উপ-সম্পাদক টিটু দত্ত গুপ্ত, একুশে টিভির যুগ্ম বার্তা সম্পাদক নূরুর রহমান, প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার টিপু সুলতান, যুগান্তরের সিনিয়র রিপোর্টার সারোয়ার আলম, এনটিভির সিনিয়র রিপোর্টার দিদার চৌধুরী, ডেইলি স্টারের সাব-এডিটর আবদুল্লাহ জুবায়ের নির্বাচিত হয়েছেন। ...বিস্তারিত

 

 

lbheading