প্রতিবেদন
নোয়াখালীর সুন্দলপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার

নোয়াখালীর শাহজাদপুরে সুন্দলপুর ক্ষেত্রে নতুন একটি গ্যাসস্তর পাওয়া গেছে। ছোট আকারের এ স্তরটি ভূপৃষ্ঠ থেকে ১ হাজার ৪০০ মিটার গভীরে অবস্থিত। এরআগে এর নিচের দুটি স্তর শুষ্ক পাওয়া যায়। এ কারণে বাপেক্সের হতাশ কর্মকর্তা-কর্মচারীরা এটিকে আশার আলো হিসেবে মনে করছেন। সম্প্রতি কারওয়ানবাজারে পেট্রোসেন্টারে এক সংবাদ সম্মেলনে পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে এ গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে।
..........বিস্তারিত
নোয়াখালীতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার বেহাল দশা

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার। অধিকাংশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে রয়েছে অপচিকিৎসার অভিযোগ। এদের অপচিকিৎসার যাঁতাকলে পড়ে অযথা নানা ভূয়া টেষ্টের ফাঁদে নিঃস্ব হয় সাধারণ রোগীরা। সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক চললেও সংশ্লিষ্ট প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না বলে জেলার সচেতন মহল অভিযোগ করেছেন। ..........বিস্তারিত

নোয়াখালীর পিঠাপুলির দশকথা

প্রাক-কথন
প্রত্যেক অঞ্চলের মানুষ কোন না কোন কাজের জন্য সুপরিচিত। কি শিল্পে, কি সাহিত্যে, কি সংস্কৃতিতে, কি ঐতিহ্যে, কি খেলাধুলায়, কি সৌন্দর্যে কোন বিশেষ এলাকার জনগোষ্ঠীর চেতনার শৈল্পিক প্রকাশকেই ঐ এলাকার বিশেষ বৈশিষ্ট্য বলে ধরে নেয়া হয়। তেমনি নোয়াখালীর মানুষের অকৃত্রিম আন্তরিকতা প্রকাশ পায় তাদের আতিথেয়তায়। নোয়াখালীবাসীর কথায়, কাজে, আচার-আচরণে এমনকি মুখের হাসিতেই ফুটে ওঠে আন্তরিকতার ও আতিথেয়তার প্রতিচ্ছবি। নোয়াখালীবাসীর অকৃত্রিম আতিথেয়তার অনেক কিংবদন্তি রয়েছে। আর তাদের আতিথেয়তার অন্যতম উপাদান বা উপকরণ হলো পিঠাপুলি।
............বিস্তারিত

যৌতুক প্রতিরোধে সেনবাগের নবযাত্রা
॥ মাওঃ হাফেজ বেলাল হোসাইন ফতেহপুরী ॥

যৌতুক সর্বনাশী বিধ্বংসী ভয়াল এক সামাজিক ব্যাধি। যার কালো থাবায় একটি সাজানো গোছানো সংসার ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। একটি সুন্দর হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায়। সুখের সংসারে নেমে আসে অশান্তির কালো ছায়া। যার সর্বনাশা ছোবলে শান্তি-সুখের ঠিকানা পারিবারিক জীবন হয়ে ওঠে অত্যন্ত দুর্বিষহ। যৌতুকের বিষাক্ত তীরে বিদ্ধ হয়ে অকালে ঝরে পড়ে অসংখ্য নারী নামের ফুল।
............বিস্তারিত
প্রবীণ ও ত্যাগী রাজনীতিক শাহজাহান কামাল লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক

সাবেক জাতীয় সংসদ সদস্য, প্রবীণ ও ত্যাগী রাজনীতিক শাহজাহান কামাল সম্প্রতি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। নিরহংকারী, জনসেবায় নিবেদিতপ্রাণ এবং শান্তির রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব হিসেবে তাঁর এ নিযুক্তিতে বিভিন্ন মহল অভিনন্দন ও স্বস্তি প্রকাশ করেছে। লক্ষ্মীপুরবাসীর বিশ্বাস, স্থানীয় ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে অনুরূপ ত্যাগী, শান্তিকামী ও কল্যাণকামীদের নেতৃত্ব প্রতিষ্ঠা করলেই দেশ ও জাতি আর পিছিয়ে থাকবে না। ............বিস্তারিত

সেদিনের সেই বিশাল পুকুরটি এখন শুধুই স্মৃতি
॥ এ এইচ এম নোমান ॥

১৯৬২ সালে আমরাই লাস্ট মেট্রিকুলেশান পাস করি। এরপর থেকে এসএসসি-এইচএসসি সিস্টেম চালু হয়। ১৯৬৩ সালে চৌমুহনী কলেজে ভর্তি হই। প্রথমে কলা বিভাগে, ৩/৪ মাস পর ভবিষ্যৎ কর্মঅগ্রাধিকার বিচারে বাণিজ্য বিভাগে আসি। যারা দূর-দূরান্তের দ্বীপ, চরাঞ্চল থেকে পড়ালেখা করতে এসেছি, সচ্ছলরা হোস্টেলে এবং অন্যরা বেশিরভাগ লজিং ও মেস করে থাকতো। চৌমুহনী এসেই হোস্টেলে সিট পাইনি, কয়েক মাস বাজারের মেইন রোডে নান্টু বাবুদের সাহা মেডিকেল হলের পিছনে চকিপাতা এক রুমে থাকতাম। কয়েক মাস পর ওল্ড হোস্টেলে সিট পেলাম, ১৮ নং কক্ষ, ৪ সীটের রুম; আমি, হাতিয়ার অতুল বাবু এবং রামগতির জসীম সাহেব।
............বিস্তারিত
লক্ষ্মীপুরে অর্থনীতিতে গতি এনেছে নারকেল

‘নারকেল, সুপারি আর ধানে ভরপুর, আমাদের আবাসভূমি প্রিয় লক্ষ্মীপুর’ স্থানীয় কবির কবিতার এ পঙ্ক্তির মতো উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে এ বছর সুপারি, সয়াবিন আর ধানের মতো নারকেলেরও বাম্পার ফলন হয়েছে। কয়েক বছরের তুলনায় এ বছর রেকর্ড পরিমাণ ফলন হওয়ায় বর্তমানে স্থানীয় বাজারে নারকেল ব্যবসা চলছে জমজমাট। চলতি মৌসুমে জেলায় অর্ধশত কোটি টাকারও বেশি নারকেলের ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান স্থানীয় কৃষি অধিদপ্তর। তবে বেসরকারি হিসেবে এর পরিমাণ আরও বেশি। দালালবাজারের নারকেল ব্যবসায়ী আবদুল মান্নান জানান, প্রতিসপ্তাহে দালালবাজার থেকে ৬০-৭০ লাখ টাকার নারকেল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ............বিস্তারিত

কোম্পানীগঞ্জের উড়িরচর ও চরবালুয়া জলদস্যুদের নিরাপদ আস্তানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরএলাহী ইউনিয়নের চরবালুয়া এলাকায় জলদস্যুরা নিরাপদ আস্তানা গড়ে তুলেছে। জলদস্যু বাহিনীর লোকরা নিরাপদ আস্তানা গড়ে তুলে প্রতিনিয়ত ডাকাতি, লুটপাট, অপহরণ, ধর্ষণ ও মানুষ হত্যা করে নদীতে ফেলে দিয়ে লাশ গুম করাসহ বর্বোরচিত অপরাধ নির্বিঘে চালিয়ে যাচ্ছে। জলদস্যু বাহিনীর ভয়ে চরবালুয়া ও উড়িরচর এলাকার ৫ শতাধিক লোক আতংকে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। যাতায়াতের অব্যবস্থাপনার কারণে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের লোকজন ও জনপ্রতিনিধি চরবালুয়া গ্রামে না যাওয়ার কারণে বিচ্ছিন্ন এই এলাকায় রাষ্ট্রীয় আইনের কোন প্রভাব নেই। অপরাধীরা এককভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছে। উড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েরুল আলমের ছেলে মাকসুদ আলম খোকা জানান, হাতিয়ার জলদস্যু নিজাম বাহিনীর লোকরা চরবালুয়া ও উড়িরচর গ্রাম পুরোটা নিয়ন্ত্রণ করছে। ............বিস্তারিত

সেনবাগের সংস্কৃতিতে মেলা
॥ আরমানে আরছালান আরমান ॥

ইতিহাস পর্যালোচনায় জানা যায়, তৎকালীন সময়ে সমাজের মানুষের আনন্দ উল্লাসের জন্য জমিদার, তালুকদারগণ তাদের বৈঠকখানার সামনে বিশেষ কোন দিন বা সময়কে উপলক্ষ করে ঢাকঢোল পিটিয়ে মেলার আয়োজন করতেন। তাঁর এলাকার প্রজাসাধারণ ঐ মেলাতে আনন্দ উল্লাস করতেন। তাছাড়া মুসলিম পীর মুরশীদগণ ওরস ও মেলার আয়োজন করে থাকেন। এরই আলোকে আমার প্রিয় জন্মভূমি সেনবাগ উপজেলার খ্যাতনামা মেলাসমূহের সন্ধানমূলক বিবরণ উপস্থাপন করলাম।
............বিস্তারিত
ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্স দুই ঘণ্টা পিছিয়ে চলা

ছাগলনাইয়া পৌর এলাকার মটুয়া গ্রাম থেকে শিশু ছেলে ফয়েজকে নিয়ে এসেছেন মা আনোয়ারা বেগম। তার জ্বর ও কাশি। সকাল সাড়ে ৮টার দিকে এলেও প্রথমে টিকিট পাননি। সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষার পর টিকিট পেলেও ডাক্তারের দেখা মেলে আরো আধা ঘণ্টা পর, সকাল ১০টার দিকে। হাসপাতালের বহির্বিভাগে অপেক্ষমাণ রোগী ও স্বজনরা জানায়, এখানকার টিকিট কাউন্টার খোলা হয় ৯টা থেকে সাড়ে ৯টায় এবং ডাক্তার বসেন ১০টার পর। ............বিস্তারিত

 
     
lbheading