| নিয়মিত কলাম | ||
প্রধানমন্ত্রীর কাছে নোয়াখাইল্যার নালিশ || নিয়মিত ১৭৪ আপা, আংগো সেলাম-শুভেচ্ছা নিয়েন। আন্নের ব্যস্ততম সময় কাইটতেছে- হাঁচ বছর সময়ের মইধ্যে অলরেডি তিন বছর হার অই গেছে। বাকি দুই বছরে আন্নের সরকারের বিশ্রামের সময় না থাঅনের কতা। এর আগেও কইছিলাম, এ সময়ের প্রতিটা মুহুর্তকে কাজে লাগাইতে অইলে দলের অভিজ্ঞ, প্রবীণ নেতৃবৃন্দকে কাজে লাগানো দরকার। ইয়ারমধ্যে আননে মন্ত্রীসভায় হরিবর্তন কইরছেন- ওবায়দুল কাদের, সুরঞ্জিত সেনগুপ্তকে মন্ত্রী বানাইছেন। অহন তোফায়েল আহমেদরে দায়িত্ব দেন, আব্দুর রাজ্জাক বাঁচি থাইকলে হেতেনেরেও দিতে হাইরতেন। ওয়ান-ইলেভেনের সময় কারু কারু ভূমিকা হরিচ্ছন্ন না থাইলেঅ’ হেতানগোরে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি দেশের স্বার্থে, দলের স্বার্থে হেতানগো ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে অইবো। মানুষ ভুল কইরতো হারে- তয় ভুলের সংশোধনের সুযোগ দেঅন দরকার। ......... বিস্তারিত |
||
হ্যা-লং-বেঃ স্রষ্টার অপরূপ কারিশমা ॥ এম হেলাল www.helal.net.bd ॥ হ্যা-লং-বে হচ্ছে Natural wonder of the world, যা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজগুলোর অন্যতম। তাই হ্যা-লং-বে ভ্রমণ ব্যতিরেকে ভিয়েতনাম সফর অনেকটাই অপূর্ণ থেকে যায়। সংগত কারণে বাংলাদেশ থেকে যাত্রার পূর্বেই আমার ট্যুর ডাইরেক্টর কাম ট্রাভেল গাইড ড. নাজনীন অন লাইনে স্টাডি করে হ্যা-লং-বে ভ্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছিল। |
||
