date
cover
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
মফস্বল সংবাদ

লক্ষ্মীপুরে বিটা’র বর্ণাঢ্য সাংস্কৃতিক মেলা
‘‘সর্বস্তরের অধিকার চর্চা হোক আমাদের অঙ্গীকার’’ এই শ্লোগানকে সামনে রেখে গত ১০ ডিসেম্বর ০৯ বিটা’র আয়োজনে আন্তর্জাাতিক মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী মানবাধিকার ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই মেলার শুরুতে লক্ষ্মীপুর সদর পৌরসভা কার্যালয় থেকে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সরকার ও এএসপি (সার্র্র্কেল) আখতারুজ্জামান এর নেতৃত্বে রং-বেরং এর পোষ্টার, ফেষ্টুন ও ব্যানার সজ্জিত হয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যান্ডের তাল ও ছড়িয়ালদের ঐতিহ্যবাহী নৃত্যসমেত এক বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে সমাপ্ত হয়। র‌্যালি শেষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী মানবাধিকার ও সাংস্কৃতিক মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সরকার। উদ্বোধন ঘোষণা পরবর্তী বিটা’র নির্বাহী পরিচালক শিখর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এএসপি (সার্কেল) আখতারুজ্জামান, অধ্যাপক তপন কুমার দাস, অধ্যাপক সাইফুল ইসলাম তপন ও প্রধান শিক্ষিকা বনশ্রী পাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সরকার বলেন, বিটা প্রতিবছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করছে। ফলে লক্ষ্মীপুরবাসীর মধ্যে এ বিষয়ে জাগরণ ও জনসচেতনতা সৃষ্টির সুযোগ হয়েছে। লক্ষ্মীপুর অঞ্চল মূলতঃ উপকূলীয় এলাকা, তাই উপকুল তথা চরাঞ্চলের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বিটা’র মতো অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও সংস্থাসমূহকে এগিয়ে আসতে হবে। কারণ এককভাবে কারো পক্ষে সর্বস্তরে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। মানবাধিকার নিশ্চিত করতে বিটা’র ন্যায় সকলেরই সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মানবাধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বিটা’র এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে অতিথিরা লক্ষ্মীপুর অঞ্চলে কর্মরত বিভিন্ন সরকারি ও উন্নয়ন সংস্থার অংশগ্রহণে তাদের বিভিন্ন কার্যক্রম, প্রকাশনা ও উৎপাদিত পণ্যসামগ্রীর সমন্বয়ে ষ্টল পরিদর্শন করেন। ষ্টল পরিদর্শন পরবর্তী নাটকের মাধ্যমে শিক্ষা (টিইডি) কার্যক্রমের সহায়তাকারীরা ‘‘মানবাধিকার ও জাতিসংঘ’’ বিষয়ক উপস্থাপনা মুক্তমঞ্চে পরিবশেন করে। টিইডি প্রদর্শনী পরবর্তী কার্যক্রম কর্মকর্তা বিটু ভৌমিক এর সঞ্চালনায় ‘‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের করণীয়’’, প্রকল্প সমন্বয়কারী কাজী শহিদুল ইসলাম এর সঞ্চালনায় ‘‘সাংস্কৃতিক প্রণোদনার মাধ্যমে তথ্য অধিকার নিশ্চিতকরণ’’ এবং থিয়েটার এসোসিয়েট সোয়েব মোজাম্মেল এর সঞ্চালনায় ‘‘নাটকের মাধ্যমে শিক্ষা   শিক্ষা-কার্যক্রমের সহায়ক মাধ্যম” শীর্ষক শিক্ষণ বিনিময় অধিবেশন অনুষ্ঠিত হয়। শিক্ষণ বিনিময় অধিবেশনে উপস্থিত ছিলেন- জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল মিয়া, অধ্যাপক সাইফুল ইসলাম তপন, প্রধান শিক্ষিকা বনশ্রী পাল, ডানিডা’র কৃষিবিদ ইসা জাকারিয়া, ডানিডা সিবিও এসোসিয়েশন সভাপতি রুহুল আমিন, বর্ণী রড্রিক্স, পারভীন হালিম, মমতাজ বেগম, জহিরুল ইসলাম, মাসুমা আক্তার ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে তৃণমূল শিল্পী রতন বাউলের বাউল সংগীত, রামগতি লোকবাদ্য দলের ঢোলবাদন, চরসেকান্দর ছড়িয়াল দলের ছড়িখেলা, চরসেকান্দর গোলাপ তৃণমূল নাট্যগোষ্ঠীর ধামের গান ‘‘আলোর সন্ধান’’, আব্দুল লতিফ ও তার দলের জারীগান পরিবেশিত হয়। মেলার সর্বশেষ আকর্ষণ ছিল বিটা কালচারাল রিসোর্স গ্রুপের সদস্যদের পরিবেশনায় মাসুম রেজা’র রচনা ও পীযূষ বন্দ্যোপাধ্যায়’র নির্দেশনায় নারী পাচার প্রতিরোধ বিষয়ক নাটক ‘‘মীনকন্যা’’।

 

     
lbheading