date
cover
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
মফস্বল সংবাদ

জেমস’র উদ্যোগে মানবাধিকার দিবস পালিত 
লক্ষ্মীপুরের রামগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস) গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা বিটা’র সহযোগিতা ও দ্যা রয়েল ডেনিস এ্যাম্বাসী, ঢাকা -এর অর্থায়নে অনুষ্ঠিত দিবসের কর্মসূচির শুরুতে সকালে রামগঞ্জ পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পৌরসভা প্রাঙ্গণ থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া শপিং কমপ্লেক্স কাম অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে একই কমপ্লেক্স মিলনায়তনে মানবাধিকার দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ চৌধুরী গিয়াস উদ্দিন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় মানবাধিকার লঙ্ঘন ও এর প্রতিকার নিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, জেমস -এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার, গান্ধী ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী, বিটা’র পার্টনার এসোসিয়েটস অসিম কুমার বকসী, সাংবাদিক মিজানুর রহমান মানিক, বেলায়েত হোসেন বাচ্চু প্রমুখ। আলোচনা সভা শেষে নারায়নপুর তৃণমূল নাট্যগোষ্ঠীর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘মানবাধিকার’ ও ‘আমাদের কথা’ শীর্ষক নাটক মঞ্চস্থ করা হয়।

-মোঃ জাহাঙ্গীর হোসেন লিটন

 

 

     
lbheading