ফেনী প্রেসক্লাবের নির্বাচন সভাপতি রহিম, সম্পাদক মুন্না
ফেনী প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে এ কে এম আবদুর রহিম, সাধারণ সম্পাদক বখতেয়ার ইসলাম মুন্না ও যুগ্ন সম্পাদক পদে রফিকুল ইসলাম জয়ী হয়েছেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে আব্দুল হক, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন ভূঞা, সদস্য পদে নূরুল করিম মজুমদার, আবু তাহের, মীর হোসেন, শাহজালাল রতন, ওছমান হারুন মাহমুদ ও রবিউল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ৫ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন ফেনী প্রেসক্লাব নির্বাচন কমিশনের সদস্য ফেনী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও শিক্ষাবিদ ডি এম একরামুল হক।
|