date
cover
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
মফস্বল সংবাদ

লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন তাহের সভাপতি, ফারুক সম্পাদক
৫ ডিসেম্বর শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের অধিকাংশ বার্ষিক সাধারণ সভা ও ২০১০-১২ সালের মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে সোসাইটির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার অতিথিদের উপস্থিতিতে সোসাইটি কার্যালয় প্রাঙ্গণ ছিল মুখরিত। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে এমএ তাহের ২১৪ ভোট পেয়ে সভাপতি ও ১৪৩ ভোট পেয়ে ইসমাইল হোসেন ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সোসাইটির লক্ষ্মীপুর ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সাংসদ অধ্যাপক চৌধুরী খুরশিদ আলমের সভাপতিত্বে সকালে অনুষ্ঠানের শুরুতে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সেক্রেটারি ইসমাইল হোসেন ফারুক। এতে বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য সাবেক সাংসদ একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম, সিনিয়র সহ-সভাপতি আ ন ম ফজলুল করিম, সিনিয়র সহ-সভাপতি আবদুল গোফরান, মহিউদ্দিন বকুল প্রমুখ।

 

 

     
lbheading