জামাল উদ্দিন ফেনী চেম্বারের সভাপতি
স্টারলাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে গোলাম মাওলা, জুনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ছুট্টু ও মনসুর আলম নির্বাচিত হয়েছেন। ৮ অক্টোবর দুপুরে ফেনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ফেনী চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে চেম্বার নির্বাচনে জয়লাভ করেছিলেন একরামুল হক, হারুনুর রশিদ, ফরিদ উদ্দিন, আনোয়ার হোসেন, শাহজাহান, ফরিদ উদ্দিন আহমদ, গিয়াস উদ্দিন বুলবুল, মনছুর আলম, আবদুল গোফরান বাচ্চু, মোতালেব হুমায়ুন, গোলাম মোস্তফা ভূঞা, হাজী জসিম উদ্দিন, ইসমাইল হোসেন, বোরহান উদ্দিন, ইফতিখার উদ্দিন, আবুল কাশেম, নজরুল ইসলাম, আবদুর রইচ কাইজার, আইনুল কবির শামীম ও সাইফুর রহমান। পরিচালকদের প্রথম সভায় উল্লিখিত নির্বাচন সম্পন্ন হয়। বিদায়ী সভাপতি হাজী আলাউদ্দিন নবনির্বাচিত সভাপতি জামাল উদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। |