date
cover
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
মফস্বল সংবাদ

কোম্পানীগঞ্জে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে স্মারকলিপি
সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ডাকবাংলো পুকুর রক্ষায় সর্বদলীয় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, পৌরসভার মেয়র মোঃ কামাল উদ্দিন চৌধুরী। সভায় বক্তারা বলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ডাকবাংলো পুকুরটি জেলা পরিষদের। পুকুরটি বৃটিশ আমল থেকে প্রাকৃতিক জলাধার হিসেবে বসুরহাট পৌরসভার সকল শ্রেণী ও পেশার মানুষের পানির চাহিদা পূরণ করে আসছে। তারা বলেন, পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ প্রতিহত করা হবে।

 

     
lbheading