date
cover
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
মফস্বল সংবাদ

হাতিয়ায় কর্মসৃজন ও বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামতের ২৬ লাখ টাকা লুটপাট
হাতিয়ায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের ১ লাখ টাকা ও আইলায় বিধ্বস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের ২৫ লাখ টাকার ১৫০ মেট্রিক টন চাল হরিলুট হয়েছে। হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের আলাউদ্দিন মেম্বার, জেলা পানি উন্নয়ন বোর্ড ও জেলা ত্রাণ ও পুনর্বাসন সূত্র জানায়, ঘূর্ণিঝড় আইলায় বেড়িবাঁধ পুনর্নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় বেকারদের কর্মসৃজনের জন্য একই ইউনিয়নে আগাম ১ লাখ টাকা বরাদ্দ দিলে তা ইউপি চেয়ারম্যান ও প্রকল্প চেয়ারম্যান ভগীরথ চন্দ্র উত্তোলন করেন। এক সপ্তাহ আগে উত্তোলন করলেও তা এখনো কোনো কাজ না করে আত্মসাৎ করেছেন বলে ইউপি মেম্বাররা অভিযোগ করেছেন। একই কায়দায় আইলায় বিধ্বস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের ২৫ লাখ টাকা মূল্যের ১৫০ মেট্রিক টন চালও আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে একজন মহিলা মেম্বারসহ ৩ জন ইউপি মেম্বার ত্রাণমন্ত্রী, ত্রাণ সচিব, পানি উন্নয়নমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবরে বিচার দাবি করে আবেদন করেছেন।

 

 

     
lbheading