date
cover
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
মফস্বল সংবাদ

মোক্তারিয়া খালের ওপর ক্রসবাঁধ নির্মাণ হলে  এলাকার উন্নয়ন বাড়বে
হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপের মোক্তারিয়া খালের ওপর ক্রসবাঁধ নির্মাণ করা হলে এই এলাকার ব্যাপক উন্নয়ন ঘটবে। হাতিয়া উপজেলার ১১তম ইউনিয়ন নিঝুমদ্বীপ, অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমিতে ২৫ হাজার লোক বসবাস করে। নিত্যপ্রয়োজনে প্রতিদিন বহু লোক তাদের মূল ভূখন্ড হাতিয়ায় যান্ত্রিক নৌকায় যাতায়াত করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়। হাতিয়া জাহাজমারা থেকে নিঝুমদ্বীপের প্রবেশপথে রয়েছে মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনা।
গত এক দশক পূর্বে নিঝুমদ্বীপের সাথে হাতিয়া জাহাজমারা নিঝুমদ্বীপের দূরত্ব ছিল ৫ কিলোমিটার। বর্তমানে এর দূরত্ব এসে দাঁড়িয়েছে মাত্র ১ কিলোমিটার এবং পানির পরিমাণ জোয়ারে ১০-১৪ ফুট, ভাটায় ৭-৮ ফুট।
স্বল্প দূরত্বের নৌপথে আগত পর্যটকরা যান্ত্রিক নৌকায় উঠে প্রতিনিয়ত বিপদে পড়ছেন। স্থানীয় অধিবাসী, দেশী-বিদেশী পর্যটক ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জাহাজমারা নিঝুমদ্বীপের মোক্তারিয়া খালের ওপর ক্রসবাঁধ নির্মাণ হলে মাত্র চার বছরের মধ্যে সমুদ্র উপকূলে লক্ষাধিক একর ভূমি জেগে উঠতে পারে। এতে বিপুল পরিমাণ খাদ্য উৎপাদন এবং বহু ভূমিহীন পুনর্বাসনসহ ব্যাপক বনায়ন সৃজন করে নিঝুমদ্বীপে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে পর্যটকরা মুগ্ধ হবে। ২০০৪ সালে সাবেক পানিসম্পদমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন ক্রসবাঁধ নির্মাণের স্থান পরিদর্শন করেন। তাদের অভিমত এখানে ক্রসবাঁধ নির্মাণ করা প্রয়োজন।
-ইসমাইল হোসেন কিরন

 

     
lbheading