কৃষকের মুখে হাসি,
লক্ষ্মীপুরে আমনের বাম্পার ফলন
লক্ষ্মীপুরে আমন ধান কাটা শুরু হয়েছে। লক্ষ্মীপুরে চলতি বছর আমনের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। আর ক’টা দিন পরে পুরো জেলায় আমন ধান কাটার ধুম পড়বে বলে আশা করা যাচ্ছে। জেলায় এ বছর ৮৩ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। কিন্তু চাষ হয় ৮৪ হাজার ৬’শ ৫৫ হেক্টর। চাউল উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয় ১ লাখ ৫৯ হাজার ৮’শ ৬০ মেট্রিক টন। প্রতি হেক্টরে চাউল উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয় ২.৫৮ মে.টন। তবে প্রতি হেক্টরে উৎপাদিত হয়েছে ৩ মে.টন। প্রতি হেক্টরে ৩ থেকে সাড়ে ৪ মে. টন চাল উৎপাদিত হয়েছে বলে কৃষকরা জানান। আবহাওয়া অনুকুলে থাকায়, সেচ, সার সংকট না থাকায় এবং রোগ-বালাই তেমন না হওয়ায় চলতি বছর আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকরা জানিয়েছেন। একই উপজেলার মজুপুরের আবদুস সাত্তার জানান, বিরি ধান চাষ করে একর প্রতি প্রায় ৬৫ মণ ধান পেয়েছেন। সদর উপজেলার মুসলিম মিয়া জানান, বিরি ধান-৪১ ও ৩২ আবাদ করে একর প্রতি ৬০ মণের বেশী ধান পেয়েছেন। এভাবে বিরি ধান-৪১ ও বিরি ধান-৩২ -এর সাফল্যের কথা আরো অনেক কৃষক জানান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ জানান, চলতি বছর আবহাওয়া অনুকুল থাকায় সেচ, সার সংকট না হওয়ায় এবং রোগ-বালাই আক্রমণ না করায় আমনের বাম্পার ফলন আশা করা যাচ্ছে।
|