Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

কবি আপন মাহমুদের চতুর্থ মৃত্যুবার্ষিকী

‘সকালের দাঁড়ি কমা’ কাব্যগ্রন্থের কবি, লক্ষ্মীপুরের সন্তান আপন মাহমুদের চতুর্থ মৃত্যুবার্ষিকী ১২ সেপ্টেম্বর। ২০১২ সালের ১২ সেপ্টেম্বর ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে যান শূন্য দশকের উল্লেখযোগ্য এই কবি। মাত্র ৩৬ বছরের জীবনেই বাংলা কবিতায় তিনি তাঁর প্রতিভার ঝলক দেখিয়ে গেছেন। কবিতার পাশাপাশি কিছু গদ্য, ছোটগল্প, ছড়া ও গান লিখেছেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সকালের দাঁড়ি কমা’ প্রকাশ পায় ২০১১ সালে। লিটল ম্যাগাজিন দিয়ে লেখালেখি শুরু করলেও পরে একই সঙ্গে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও সাময়িকীতে ছাপা হয়েছে তাঁর কবিতা। আপন মাহমুদের জন্ম ১৯৭৬ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুরের মান্দারীবাজার এলাকার কড়ইতলা গ্রামে। বাবা আবদুর রব ও মা আনোয়ারা বেগম। অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজে তাঁর সাংবাদিকতা জীবন শুরু। এরপর দৈনিক যায়যায়দিন হয়ে ২০১০ সালে যোগ দেন কালের কণ্ঠে, যেখানে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আপনের আত্মার শান্তি কামনায় সবাইকে দোয়া করতে অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার ও কবিবন্ধুরা।