Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

লক্ষ্মীপুরে ড. মাকসুদ কামালের উপহার পেলো অসহায়রা

ফরিদ-মাসুমা জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এএসএম মাকসুদ কামালের পক্ষ থেকে লক্ষ্মীপুরে ৫০০ পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

১১ মে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সারাদিনব্যাপী মাকসুদ কামালের পক্ষে ঢাবি কর্মকর্তা আজম রানা খাদ্যসামগ্রীগুলো বিতরণ করেন।

ট্রাস্ট সূত্র জানায়, ঢাবি শিক্ষক ড. এএসএম মাকসুদ কামালের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ‘ফরিদ-মাসুমা জনকল্যাণ ট্রাস্ট’ শুরু থেকেই নানামুখী সহায়তামূলক কর্মকা- চালু রেখেছে। করোনার এই ক্রান্তিলগ্নেও সংকট নিরসনে ফরিদ-মাসুমা জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিপূর্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ১ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেকটি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ছোলা ও খেঁজুর দেয়া হয়।

এ ব্যাপারে ঢাবি কর্মকর্তা আজম রানা বলেন, ড. মাকসুদ কামালের উদ্যোগে ও ট্রাস্টের অর্থায়নে করোনার এই দুর্দিনে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সবার দোয়ায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছি। প্রসঙ্গত, ড. মাকসুদ কামাল লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামালের ভাই।