Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

লক্ষ্মীপুরে টিপুর উদ্যোগে ৫০% ছাড়ে খাদ্যপণ্য বিক্রি

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের নাগালের মধ্যে পণ্য ক্রয় করার জন্য ৫০% ছাড়ে খাদ্যপণ্য বিক্রির উদ্যোগে নিয়েছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ার‌্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

জেলা যুবলীগের আয়োজনে লক্ষ্মীপুর পৌর এলাকায় ঘুরে ঘুরে এ কার্যক্রম করছে যুবলীগের নেতাকর্মীরা। তারা ভ্যানে করে নিত্য প্রয়োজনীয় পন্যের মধ্যে পেয়াজ ও আলু ৫০% ছাড়ে বিক্রি করছে। তবে কোনো ব্যক্তি ১ কেজির বেশি ক্রয় করতে পারবে না। প্রতিদিনই এ কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে আরো পন্য সংযোজন করা হবে।

এ ব্যাপারে এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষ অনেক কষ্টে দিনানিপাত করছে। মানুষের এ কষ্টের সময় ভর্তুকি দিয়ে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি করার উদ্যোগ নিয়েছি। কেউ যাতে না খেয়ে থাকে, সেজন্য এই কার্যক্রম। এছাড়াও কোনো ব্যক্তি যদি কিনতে না পারে বা ঘরে খাবার না থাকে, তাহলে যোগাযোগ করলে তার ঘরে খাবার পৌঁছে দেয়ার আশ্বাস দেন তিনি।