Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

এডভোকেট সফিক মাহমুদ পিন্টু টিওরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি

রামগঞ্জ উপজেলার টিওরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের পরিচিতি সভা সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি আবদুল কুদ্দুছ, নূরুল আমিন মানিক, নূর মোহাম্মদ বাবলু ও আলী হোসেন। শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, জসীম উদ্দিন, আফরোজা আক্তার। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, লক্ষ্মীপুর জেলা সমিতির সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এডভোকেট সফিক মাহমুদ পিন্টুকে পুনরায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়।
-জাহাঙ্গীর লিটন