Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

রোটাঃ ইঞ্জিঃ মোহাব্বত সিআইপি নির্বাচিত

ইলেকট্রোনিকস জগতে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নিপ্পন গ্রুপের চেয়ারম্যান ও এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালক ইঞ্জিঃ মোহাব্বত সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হন।
ইঞ্জিঃ মোহাব্বত ব্যবসায়ীক কার্যক্রমের পাশাপাশি শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই ও বিসিআই এর পরিচালক এবং সার্ক-সিসিআই নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ টিভি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, বিটিএমএ’র প্রতিষ্ঠাতা সভাপতি। বাংলাদেশ-জার্মান চেম্বার, ঢাকা চেম্বার ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সদস্য। বিভিন্ন সময়ে ব্যবসায়িক প্রতিনিধি হিসাবে তিনি বিশ্বের ১৫টিরও অধিক দেশ সফর করেন।
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি ইঞ্জিঃ মোহাব্বত সামাজিক দায়বদ্ধতায়ও অন্তঃপ্রাণ। তিনি রোটারী ইন্টারন্যাশনাল-বাংলাদেশ ডিস্টিক্ট-৩২৮১ এর লেফটেনেন্ট গভর্ণর, রোটারী ক্লাব জাহাঙ্গীরনগর-ঢাকা’র সাবেক সভাপতি, লক্ষ্মীপুর জেলা সমিতির আজীবন সদস্য ও সহ-সভাপতি। গুলশান, বনানী ও বোট ক্লাব ঢাকা’র স্থায়ী সদস্য। তদুপরি, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে শিক্ষা, সাস্থ্য ও সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ২০১৪ সালে ‘ইউরোপিয়ান ইউনিয়ন’-এর ঈঝজ অধিৎফ ছাড়াও অন্যান্য সংস্থা কর্তৃক পুরস্কৃত ও সনদপ্রাপ্ত।
ইতোমধ্যে হজব্রত পালনকারী ইঞ্জিঃ মোহাব্বত উল্ল্যাহ বর্তমান লক্ষ্মীপুর জেলার সদর থানার অন্তর্গত নন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। ২ কন্যা ও ১ পুত্র সন্তানের গর্বিত জনক। তাঁর অক্লান্ত পরিশ্রমে নিপ্পন গ্রুপ সাধারণ জনগোষ্ঠীর চাহিদানুযায়ী সর্বাধুনিক প্রযুক্তির গুণগত মানসম্পন্ন ইলেকট্রোনিকস সামগ্রী আমদানি ও উৎপাদনপূর্বক দীর্ঘদিন যাবৎ ‘গোল্ডল্টার‘ ও ‘মিতস্যুঈ’ ব্র্যান্ডে বিপণন করছেন। আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করছি।