Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুরের ৫টি আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সুইচ টিপে লক্ষ্মীপুরের ৫টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র সম্প্রতি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমলনগর উপজেলার তোরাবগঞ্জসহ ৫টি কেন্দ্র একযোগে উদ্বোধন করা হয়। এসময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমলনগর উপজেলার ২টি, রামগতি উপজেলার ২টি এবং রায়পুর উপজেলার ১টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন। ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এসকল আধুনিক বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে কমপক্ষে ৫শ’ লোক আশ্রয় নিতে পারবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সহিদ নগর উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, রামগতির চর আফজাল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, আজাদনগর মালেক মোল্যা উচ্চ বিদ্যালয় বহুমুখী আশ্রয় কেন্দ্র এবং রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের দারুল ইসলামিয়া দাখিল মাদরাসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র।
-জাহাঙ্গীর লিটন