Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

রায়পুর যুব কল্যাণ সমিতির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে সহায়তা

ঢাকার শাহবাগ পাবলিক লাইব্রেরি চত্বরে বন্যাদুর্গত এলাকায় সহযোগিতা করার লক্ষ্যে রায়পুর যুব কল্যাণ সমিতি, ঢাকা’র আহ্বানে রায়পুরের বিভিন্ন সামাজিক ও অনলাইন ভিত্তিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয় ঢাকাস্থ রায়পুর সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার। সর্বসম্মতিক্রমে আবদুর রব ছিদ্দিকীকে আহ্বায়ক এবং মোঃ ইউনুসকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সবার অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় প্রাপ্ত অনুদান দ্বারা জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নব্যচর গ্রাম এবং দেওয়ানগঞ্জ উপজেলার বওতলী গুচ্ছগ্রামে ৪২৬টি পরিবারের মাঝে খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়। পুনরায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ছুকাইবাড়ি ইউনিয়নে ৩০টি পরিবারের প্রত্যেক পরিবারকে ১ ভাট টিন ও ৪টি করে সিমেন্টের ঢালাই পিলার দেয়া হয়; সাথে ৫টি পানির কল বসানোর ব্যবস্থা করা হয় এবং কিছু নগদ অর্থও বিতরণ করা হয়। রায়পুর যুব কল্যাণ সমিতির সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় গঠিত সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের অন্যান্য সংগঠনগুলো হলোÑ ঢাকাস্থ রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি, সুহৃদ, স্বপ্নীল রায়পুর, সম্ভাবনার রায়পুর, রায়পুর প্রোগ্রেস ফোরাম, ইউনিটি, রায়পুর ডেভেলপ ফোরাম, হিউম্যান ফর হিউম্যানিটি, কেরোয়া অনলাইন ফোরাম এবং চরপাতা ফোরাম। উল্লেখ্য যে, ঔষধ দিয়ে সহায়তা করেন ডাক্তার আবদুল হাই ফাউন্ডেশন।