Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

নোয়াখালীতে দুটি আইসিইউ-ভেন্টিলেটর দিলেন ওবায়দুল কাদের

করোনা রোগীদের চিকিৎসায় নোয়াখালী কোভিড হাসপাতালের জন্য সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ দু’টি আইসিইউ-ভেন্টিলেটর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজস্ব তহবিল থেকে তিনি এ ভেন্টিলেটর দু’টি প্রদান করেন। সম্প্রতি স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নিকট ভেন্টিলেটর দু’টি হস্তান্তর করেন তিনি।

এ সময় তিনি বলেন, নোয়াখালী কোভিড অস্থায়ী হাসাপতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থাসহ নোয়াখালী সদর হাসপাতালের পুরাতন ভবন ভেঙে আধুনিক মানের হাসপাতাল করার দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার পরিধি আরো বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর করোনাকালীন সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন। এছাড়া সরকারের পাশাপাশি জেলার সামর্থ্যবানদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।