Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

পাপুলের বার্ষিক মুনাফা ছিল ৫৫ কোটি টাকা

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের কুয়েতে বার্ষিক আয় বা মুনাফা কত তা নিয়ে কৌতূহল কুয়েতের সংবাদমাধ্যমগুলোর। কুয়েতের দুই কর্মকর্তাকে ২১ লাখ কুয়েতি দিনার (প্রায় ৫৮ কোটি টাকা) ঘুষ দেয়ার পরও পাপুলের বার্ষিক মুনাফা ছিল ২০ লাখ দিনার (প্রায় ৫৫ কোটি ১৯ লাখ টাকা)। কুয়েতে পাপুলের অফিসের কর্মীরাই তদন্তকারীদের এ তথ্য জানিয়েছেন বলে আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে আগামী ৬ জুলাই এমপি পাপুলের বিরুদ্ধে কুয়েতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের কথা রয়েছে। এর আগ পর্যন্ত পাপুলকে কারাগারেই থাকতে হবে। তাই খুব শিগগির তার মুক্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে।

কুয়েত সরকার এরই মধ্যে মানবপাচারের অভিযোগের বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছে। অপরাধ প্রমাণ হলে পাপুলের পাঁচ থেকে ১৫ বছরের কারাদ- ও জরিমানা হতে পারে। কুয়েতের গণমাধ্যমে বাংলাদেশের ওই সংসদ সদস্যকে নিয়ে প্রতিদিনই কোনো না কোনো খবর প্রকাশিত হচ্ছে। পাপুলের অপকর্মের সহযোগী হিসেবে কুয়েতের জ্যেষ্ঠ তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে।

কুয়েতের সংবাদমাধ্যমগুলো বলছে, পাপুল কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের দুজন পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে ঘুষ দেয়ার কথা স্বীকার করেছেন। পাপুলের বিরুদ্ধে অন্তত ১১ জন বাংলাদেশি সাক্ষ্য দিয়েছেন। এদিকে দুর্নীতি অনিয়মের অভিযোগে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনও (দুদক) এমপি পাপুলের বিরুদ্ধে তদন্ত করছে।