Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

পিএসসির নয়া চেয়ারম্যান হলেন সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সোহরাব হোসাইন। তিনি সরকারের সাবেক সিনিয়র সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসেবে মোঃ সোহরাব হোসাইনকে নিয়োগ দিয়েছেন। পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাদিক আগামীকাল অবসরে যাবেন।

সাংবিধানিক পদ পিএসসি’র চেয়ারম্যান হিসেবে নিয়োগের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মোঃ সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে, তিনি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নতুন চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন বলেন, দোয়া করবেন। আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি সবার সহযোগিতায়।