Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

একসঙ্গে ৪ কন্যাসন্তান জন্ম দিলেন ফেনীর সালমা

ফেনীতে একসঙ্গে চার কন্যাসন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ। ১৪ জুন বিকেল ৪টার দিকে শহরের একটি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট এলাকার শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মোঃ আলম পাটোয়ারীর স্ত্রী। গৃহবধূর দেবর মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এর আগে দু’টি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন। বিকাল ৪টার দিকে ডাঃ তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশেন করে একে একে চারটি কন্যাসন্তান বের করেন। এর আগে ওই গৃহবধূর চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

তিনি আরও বলেন, একসঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে চার সন্তানের লালন পালনে কোনো সমস্যা হবে না। হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান বলেন, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছে। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি। এ বিষয়ে ডাঃ তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছেন। তারপরও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।