লক্ষীপুর জেলা পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রম শীর্ষক অধিপরামর্শ সভা

লক্ষীপুর জেলা পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রম শীর্ষক অধিপরামর্শ সভা ১ মার্চ শহরের রোজ গার্টেন চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক সহায়তা কমিটির আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও এনআরডিএস যৌথ সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী।
ফোরামের জেলা শাখার সভাপতি ও লক্ষীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের জেলা কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, সামছুল আলম লিটু, মোঃ আসাদুজ্জামান চৌধুরী, জাহাঙ্গীর হোসেন লিটন, মোঃ রবিউল ইসলাম খান, প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব ভৌমিক, মনিটরিং অফিসার নুরে আলম সিদ্দিকী, ফিল্ড ফ্যাসিলিটর নুর হোসেন রাশেদ প্রমুখ। সভায় জানানো হয় লক্ষীপুর জেলায় উপজেলাসমূহে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কিছু ব্যক্তি এখনো সরকারি ভাতা সুফল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। সমাজ সেবা থেকে শতভাগ ভাতাভোগী সম্পন্ন করা হলেও বাস্তবে এখনো অনেক মানুষ এই সুফল থেকে বঞ্চিত রয়েছে।
বাদ পড়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত, ভাতা ভোগীদের বিভিন্ন সমস্যা ও দূর্ভোগের বিষয়টি নিয়ে আলোচনা করেন। এসময় প্রধান অতিথি তার পক্ষ থেকে এসব সমস্যাগুলো সমাধানে যতটুকু সম্ভব সমাধান করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি জাতীয়ভাবে বিষয়টি তুলে ধরবেন বলে জানান।