Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

লক্ষীপুরে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে টেস্টারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে লক্ষীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের টেস্টারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ১ মার্চ দিনব্যাপি বেসরকারি এনজিও সংস্থা জেমসের আয়োজনে প্রশিক্ষণ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেমসের নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নুর নবী, উপসহকারী প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরা, প্রকল্প সমন্বয়কারী রাশেদুল আমিন, প্রশিক্ষক রাশেদুল আলম প্রমুখ।

দিনব্যাপি কর্মশালায় পার্বতীনগর, জয়পুর, দালাল বাজার, চর রুহিতা, বাঙ্গা খাঁ ইউনিয়নের প্রায় ৪০ টেস্টার উপস্থিত ছিলেন। পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি চিহ্নিত করতে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন অতিথিবৃন্দ।