Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

বঙ্গবন্ধুর জন্মদিনে লক্ষীপুরে এতিম শিশুদের খাবার বিতরণ

লক্ষীপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে এঁর ১০২তম জন্মদিন উদযাপন করেছে যুবলীগ। এ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। ১৭ মার্চ সকালে লক্ষীপুরের লুধুয়া এলাকায় এসব কর্মসূচি পালন করে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। এসময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া বলেন, বাঙালি জাতির কাছে প্রিয় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি চেতনাময়ী নেতা বঙ্গবন্ধুর আজ ১০২ তম জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

তিনি বলেন, সারাজীবন এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায় ও কল্যাণের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪টি বছর পাকিস্তানি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি থেকেছেন। বহুবার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন তিনি। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথা নত করেননি বাংলার এ মৃত্যুঞ্জয়ী নেতা।