Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

লক্ষীপুরে জাতীয় ভোটার দিবস পালিত

মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ জাকির হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন কবির হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম খান, জাকির হোসেন ভূইঁয়া আজাদ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৮ বছর বয়স হলে ভোটার হওয়া। ভোটার তালিকায় নাম নিবন্ধন করে দেশের নাগরিক হিসেবে একজন যোগ্য ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ ও বাংলাদেশে ছাড়া যাতে করে কেউ ভোটার না হতে পারে সেই দিকে দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।