Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

ইঞ্জিনিয়ার আবদুল মুকতাদির বেলাল গ্লোবাল ইন্স্যুরেন্সের নয়া চেয়ারম্যান

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আবদুল মুকতাদির বেলাল সম্প্রতি অনুষ্ঠিত গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বেও তিনি গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রকৌশলী মুকতাদির বেলাল সরকারের সড়ক ও জনপথ বিভাগে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে অবসরগ্রহণ করেন। দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্রীজ তাঁর তত্ত্বাবধানে নির্মিত হয়- এগুলোর মধ্যে রয়েছে ৩য় কর্ণফুলী ব্রীজ, ভৈরব ব্রীজ, টংগী ব্রীজ অন্যতম। তিনি দেশের উল্লেখযোগ্য সংখ্যক অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রকৌশলী আবদুল মুকতাদির সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পরও আর্থ-সামাজিক উন্নয়নে এবং সমাজসেবামূলক কর্মকান্ডে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিঃ ও কীর্তি হোল্ডিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বুয়েট এলামনাই ৭৩ এর সভাপতিত্বে এশিয়ান খো খো ফেডারেশনের চেয়ারম্যান, উন্নয়ন, আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়াম্যান, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সদস্য। প্রকৌশলী আবদুল মুকতাদির বেলাল এর জন্মস্থান লক্ষ্মীপুরের মাটি ও মানুষের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। বৃহত্তর নোয়াখালীর মুখপত্র, লক্ষ্মীপুরবাসীর প্রিয় পত্রিকা লক্ষ্মীপুর বার্তা প্রকাশনায় আন্তরিক সহযোগিতা করেছেন; ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির সদস্য হিসেবে এর কর্মকান্ডেও তিনি সক্রিয় অংশগ্রহণ করেন।